Beach Valley Eco Resort

সেন্টমার্টিন দ্বীপের West Beach-এ, সমুদ্রের একেবারে গা ঘেঁষে।

Contact us কীভাবে আসবেন

সেন্টমার্টিন দ্বীপে এসে যদি আপনি চান—

সমুদ্রের খুব কাছে থাকতে,

রুমের ভেতর থেকেই সমুদ্র দেখতে,

জানালা দিয়ে নীল জলরাশি উপভোগ করতে,

আর রাতে ঘুমানোর সময় শুনতে চান সমুদ্রের ঢেউয়ের মৃদু গর্জন—

তাহলে আপনাকে স্বাগতম Beach Valley Eco Resort-এ।

Beach Valley Eco Resort কাঠ, বাঁশ ও ছনের কটেজ

কেন Beach Valley Eco Resort?

Beach Valley একটি পরিবেশবান্ধব Eco Resort। কাঠ, বাঁশ ও ছনের সমন্বয়ে তৈরি আমাদের কটেজগুলো সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিল রেখে সাজানো।

রিসোর্টটি একেবারে সমুদ্রের গা ঘেঁষে। রিসোর্টের গেট দিয়ে বের হলেই আপনি সমুদ্রের কাছে পৌঁছে যাবেন। সামনের সৈকতে বসে সমুদ্র দেখতে, পানিতে গোসল করতে, অথবা শুধু ঢেউয়ের শব্দ শুনে নিরিবিলি সময় কাটাতে পারবেন।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের প্রতিটি কটেজ থেকেই সমুদ্র দেখা যায়। কোনো রুমে জানালা দিয়ে, কোনো রুমে বারান্দা থেকে।

পরিবেশবান্ধব কটেজ
সমুদ্রের গা ঘেঁষে
প্রতিটি কটেজ থেকে সমুদ্র দেখা যায়

কীভাবে আসবেন?

সেন্টমার্টিনের জাহাজঘাট দ্বীপের পূর্ব দিকে। রিসোর্টটি দ্বীপের পশ্চিম পাশে, West Beach-এ, গলাচিপার কাছাকাছি।

জাহাজঘাটে নামুনদ্বীপের পূর্ব দিকে
অটোরিকশা নিনপশ্চিম পাশের West Beach-এর দিকে
Beach Valley-তে পৌঁছানগলাচিপার কাছাকাছি
৩ - ৩.৫ কিমিজাহাজঘাট থেকে দূরত্ব
প্রায় ২০ মিনিটঅটোরিকশায় সময়
৳২০০ - ৩০০সাধারণ ভাড়া, পর্যটকের চাপে কম-বেশি হতে পারে
২৪

ঘণ্টা বিদ্যুৎ

সেন্টমার্টিনে জাতীয় গ্রিডের বিদ্যুৎ নেই। প্রতিটি রিসোর্টকে জেনারেটর, সোলার বা অন্য ব্যবস্থায় নিজে বিদ্যুৎ তৈরি করতে হয়। Beach Valley-তে অতিথিদের জন্য ২৪ ঘণ্টা বিদ্যুৎ সার্ভিস আছে।

আমাদের নিজস্ব রেস্টুরেন্ট

Breakfast Complimentaryথাকার সঙ্গেই সকালের নাশতা।
দুপুর ও রাতের খাবারপেমেন্ট করে অর্ডার করতে পারবেন।
রাতে BBQমাছ ও মুরগির BBQ কেজি হিসেবে পাওয়া যায়।

সকাল থেকে দুপুর: সময়গুলো মনে রাখুন

Breakfast ৭:০০ - ৯:৩০
১০:০০Breakfast বন্ধ
১১:০০Check-out
১২:৩০Check-in

Breakfast-এর সময়

সকাল ৭টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত। সকাল ১০টার পর Breakfast দেওয়া হয় না, কারণ তখন Check-out করা অতিথিদের রুম প্রস্তুত এবং দুপুরের রান্নার প্রস্তুতি শুরু হয়ে যায়। অনুগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে নাশতা সেরে নেবেন।

Check-in ও Check-out

Check-in দুপুর ১২টা ৩০ মিনিট, Check-out সকাল ১১টা। সেন্টমার্টিনের যাতায়াত জাহাজের সময়সূচির ওপর নির্ভর করে। ঢাকা থেকে লম্বা পথ পাড়ি দিয়ে আসা অতিথির রুম ১২:৩০-এ তৈরি রাখতে আগের অতিথিকে ১১টার মধ্যে Check-out করতে হয়। এতে সবাই ভালো সার্ভিস পাবেন।

Check-out-এর পরও আপনি আমাদের অতিথি

সকাল ১১টায় রুম ছাড়লেও ভ্রমণ শেষ হয়ে যায় না। লাগেজ আমাদের Reception-এ নিরাপদে রেখে যেতে পারবেন এবং জাহাজ ছাড়ার সময় পর্যন্ত রিসোর্টের পরিবেশ ও সুবিধা উপভোগ করতে পারবেন।

Beach Common Toilet Beach Chair Hammock Mobile Charging Luggage at Reception

সমুদ্রের পাশে আপনার রুম প্রস্তুত থাকবে

Contact us